Englis--14

 1.. I never miss / a cricket match / as I

am fond of cricket / from childhood. CGL

20/8/2021 (Evening)

কোনো কাজ অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়ে গেল অথবা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কাজটি হলে, বর্তমানে কোনো সময় থেকে কোনো সময়ে কাজ হলে তখন  from ব্যবহার করা হয় --

He lived in kolkata from 1980 to 1990

She lived with her sister from 1876 until her Death

The interview will start from 9 am tomorrow.

On Sundays, the restaurant is open from 2 pm.

কিন্তু কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এমন বোঝাতে from এর বদলে since ব্যবহার হয়।

উপরের বাক্যে তাই from childhood এর বদলে since childhood হবে।





English-13

1. My brother/ who live in Pune / is

arriving tomorrow./NE

SSC-2021

My brother এখানে singular subject । সুতারাং এক্ষেত্রে  live এর বদলে singular verb lives হবে।

Eng-11

 1.The visitors complained / at the poor

accommodation / they were provided /

during the tour.

  CGL -2021

complain about -কোনো সমস্যা সম্বন্ধে  অভিযোগ হলে -

complain to- কোনো ব্যক্তি বা ডিপার্টমেন্টে কারো বিরুদ্ধে অভিযোগ জানাতে

He complains to the police.

Complain of- medical বিষয়ে অভিযোগ

He complains of headache. 


complain against -কারো বিরুদ্ধে অভিযোগ

 Ram complained _______the teacher _______Rahim _______his mischief.

Mischief- দুষ্টুমি,   

to, against, about

complain -verb

Complaint -noun





Eng-10

  1.The weather / is much / more warmer

/ than it was a few days before. CGL-2021 

এক্ষেত্রে comparative degree বোঝাতে  warmer ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে more ব্যবহার করে double comparative degree করা হয়েছে যা অতিরিক্ত।সুতারং much more warmer ব্যবহার না করে কেবল much warmer ব্যবহার করতে হবে।

 দুই বা ততোধিক সিলেবল যুক্ত শব্দের ক্ষেত্রে মূল শব্দের সাথে more ব্যবহার করে comparative degree করা হয়।যেমন-more beautiful, more useful. 

2.She reached to / station barely / on time. / No error.||SSC CHSL-2018


✍️Reached transitive verb হওয়ায় reach এর পর কোনো প্রিপজিশন বসে না।

সুতারাং সঠিক বাক্য হবে- She reached station barely on time.

✍️transitive verb=>যে সকল verb ক্রিয়ার কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও object এর প্রয়োজন হয়✍️Intransitive Verb=>যে সকল verb ক্রিয়ার কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও object এর প্রয়োজন হয় না।✍️Transitive verb=>They play football.✍️Intransitive Verb=>She runs.  Birds fly.✍️Arrived এর ক্ষেত্রে-✍️I arrived ___ the station ___ a taxi. এক্ষেত্রে at/in হবে-

✍️Station এর ক্ষেত্রে কি প্রি পজিশন নেই দেখা যাক।স্টেশন বোঝাতে আমরা সাধারনত at preposition ব্যবহার করি।বাস স্টেশন,রেল স্টেশন একটি এলাকা বোজাতে বা স্টেশনের কাছাকাছি বোঝাতে।✍️তবে বিল্ডিং বোঝালে at এর পরিবর্তে in বসানো হয়।

যেমন-I am waiting at the station. I’m in the station buying tickets.There is a bookstall in the station.

3.Madhuri and I have done my / work patiently and diligently/ just for our safe and secure future./ No error.SSC CPO-2017

✍️বাক্যে প্রথম অংশে =>possive pronoun  => my  এর বদলে our  হবে =>কারন এক্ষত্রে দুজন বোঝাচ্ছে।✍️যেমন-She and I are doing our duties well.

4. He is jealous for / my success / and wants to destroy me. / No error.

jealous of:jelaous এর পর of preposition বসে। 

He was jealous of his rich brother. ||সে তার ধনী ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত ছিল।

5.The publics are not satisfied with the new act.SSC CHSL-2020

(a) not satisfied

(b) The publics are

(d) with the

(c) new act

✍️সঠিক বাক্য=>The public is not satisfied with the new act.✍️Public শব্দটি uncountable singular noun =>সুতারাং Publics হবে না এবং are ও আসবে না।

6.I have no doubt/that Girish is/one of the most intelligent student/in the entire district.||SSC MTS-2019

(a) that Girish is

(b) in the entire district

(c) I have no doubt

(d) one of the most intelligent student

✍️One Of, All Of, Most Of, None Of, A FEW OF,  SOME OF,  MOST OF,  ALL OF=>এই শব্দগুলির Plural Noun আসে।✍️One of the most intelligent students হবে।

7.The Cannes Film Festival attract some of the world's most famous people.||SSC CHSL-2019

(a) The Cannes Film Festival

(b) most famous people

(c) attract some of

(d) the world's

✍️The Cannes Film Festival =>বাক্যটির subject   singular হওয়ায় attract এর বদলে attracts হবে।










3.






Eng-9

A.5. Many a man have / come to India from Canada/ to live here permanently. / No error.

Many ও Many a/an একই অর্থে ব্যবহৃত হয়।Many a/an এর ব্যবহার সাহিত্যে ও নিউজপেপারে বেশি ব্যবহৃত হয়।গঠনগত তফাৎ হল

Many ---->এর পর plural noun বসে এবং plural verb নেয়।

Many a /an এর পর singlar noun নেয় এবং singular verb নেয়।

Many a man have এর বদলে Many a man has হবে।

6.Dr. Ritu was explain/ the benefits of doing yoga/ at least four times a week. / No error

ডাঃ. রিতু সপ্তাহে অন্তত চারবার যোগব্যায়াম করার সুবিধা ব্যাখ্যা করেছিলেন।

এখানে কাজটি যেহেতু রিতু নিজেই করেছিল এবং কাজটি তার উপর বর্তায় তাই বাক্যটি active voice এ আছে।

Dr Ritu was explain এর বদলে শুধুমাত্র Dr Ritu  explained  হবে।

7. I , you and she /shall go/ there together /NE

একই বাক্যে দুই বা দুই এর বেশি pronoun subject  হিসাবে বসলে -231 (Second Person, Third Person, First Person) নিয়মে বসে। এক্ষেত্রে you, She and I হবে।

8.I and my team /made an unbelievable/ victory in the final match/NE


একই বাক্যে দুই বা দুই এর বেশি pronoun subject  হিসাবে বসলে -231 (Second Person, Third Person, First Person) নিয়মে বসে। এক্ষেত্রে My team and I

9. She, You, and I /murdered a person/ in an accident/NE

একই বাক্যে দুই বা দুই এর বেশি pronoun subject  হিসাবে বসলে -231 (Second Person, Third Person, First Person) নিয়মে বসে।কিন্তু যদি বাক্যটিতে দোষ বা ভুল করা অর্থে  বুঝিয়ে থাকে তাহলে 123 (First Person, Second Person,Third Person ) নিয়মে pronoun গুলো বসাতে হয়।

এক্ষেত্রে I,You and she হবে।

10. My maternal uncle /as well as his/sons are misers. /NE

as well as, in addition to, along with - এই সকল ক্ষেত্রে  প্রথমে যে subject থাকে সেটা ধরেই verb বসে।

এক্ষেত্রে My maternal uncle singular subject তাই singular verb is নেবে।

misers- কৃপন

 1.Ranbir could not went / to the award

ceremony / as he was busy / shooting / for a film / in Maldives.

  CGL -2021

Model  verb এর পর verb এর base form বসে।

সুতারং এক্ষেত্রে could not went এর বদলে could not go হবে।

2.The climate (1)/ of Mumbai (2)/ is better than Hyderabad. (3)/ No error (4)

দুটো একই বিষয়ের উপর তুলনা করা উচিত।মুম্বাই এর জলবায়ুর সাথে হায়দ্রাবাদের (স্থান) তুলনা করা সঠিক নয়।

সুতারাং এক্ষেত্রে than the climate of Hyderabad হওয়া উচিত এক্ষেত্রে, that of Hyderabad লিখলে ও হবে।

3.The people/ of Japan wiser/ than Pakistan/NE

দুটো একই বিষয়ের উপর তুলনা করা উচিত।জাপানের লোকের সাথে পাকিস্তানের লোকের তুলনা করা সঠিক। 

The people of Japan wiser than the people of  Pakistan

The people of Japan wiser than those  of  Pakistan.

4.Did you knew/ that there will be / a pay hike soon?||SSC GD-2021

(A) a pay hike soon

(C) Did you knew

(B) No error

(D)that there will be.

Did you knew=>Did you know হবে।কারন Did+sub+V1 হয়।

5.Do you know that it was I (a) who has done (b) this piece of beautiful work? (c) No error.(d)

Who  এর আগে I আছে তাই  এক্ষেত্রে has এর বদলে have হবে।

6. I will try to (1)/ tell to you (2)/ what you must do. (3)/ No error (4)

Say to হয় কিন্তু tell এর কোনো to নেই না।তাই এক্ষেত্রে tell to হবে না।tell you.

যেমন-I told him/I said to him -আমি তাকে বলেছি

আরো কিছু উদাহরন -যেখানে preposition নেই না।
i) enter -কোনো স্থানে প্রবেশ বোঝালে  into নেয় না কিন্তু business /compact (চুক্তি)/agreement /discussion শুরু করা অর্থে entered into হয়।

ii) marry -verb হিসাবে ব্যবহৃত হলে pre postion নেয় না।He mrried her
He is married to her-সে তার সাথে বিবাহিত-এখানে married adjective. 

iii) attack-No preposition

iv) Climb -No preposition

v) refuse -No preposition

vi) resign-No preposition

vii) sign

viii) explain



x) violate

xi) order-No preposition

কিন্তু He ordered me for a cup of tea.

xi) advise

xii)  tell
xiii) promise

xiv) resemble

Xv) investigate

Xvi) emphasise

xvii) comprise 

Xviii) discuss-We discussed the problem
কিন্তু We discussed the problem with my brother. 

Xvii) Stress-

  Xviii) accompany-

xix)  consider-

উপরের verb গুলির পর সাধারনত preposition নেই না।

try to tell you হবে।
 

 7.Everyday we hear about (a)/ senior citizens being robbed (b)/ and even kill in cold blood. (c)/ No error (d)

 এখানে being +V3 quasi passive voice হিসাবে কাজ করছে---ছিনতাই বা হত্যা কে করছে সে বিষয়ে  বলা হচ্ছে না--ঘটনাটা ঘটছে।সুতারাং kill verb এর 3rd form  killed বসবে।

যেমন-We are talking about his being beaten.

We were talking about their being beaten.

8. The details (a) / of the incident (b) / was not known (c) / to me. (d) / No Error (e)

detail-singular

details-plural

 plural subject -plural verb নেই--সুতারাং এক্ষেত্রে was এর বদলে were হবে।

9.Economics is one of the subject which I have found very difficult since school.||SSC CPO-2019

(a) Economics is

(b) which I have found

(c) very difficult since school

(d) one of the subject

অর্থনীতি এমন একটি বিষয় যা আমি স্কুল থেকে খুব কঠিন মনে করেছি।


✍️One of… / each of… / any of…+PN----+------

✍️A FEW OF / SOME OF / MOST OF / ALL OF+PN+.............এই গঠনগুলির ক্ষেত্রে Plural Noun বসে।যেমন-

✍️One of the students has good handwriting-একজন ছাত্রের হাতের লেখা ভালো

✍️One of my friends got a job.-আমার এক বন্ধু চাকরি পেয়েছে।

✍️ছাত্রদের মধ্যে অধিকাংশ  ভাল-Most of the students are good. 

10.Neither Sam nor I are interested in attending the meeting||SSC CGL-2020

(a) are interested

(c) Neither Sam nor I

(b) in attending

(d) the meeting

✍️Neither ---nor এর ব্যবহার=>দুটোর মধ্যে কোনোটাই নয় বোঝাতে ব্যবহৃত হয় যেমন-Love is neither sold nor bought-ভালোবাসা বিক্রি বা  কেনা যায় না

✍️ Either ------or----=>After school, we can either play football or go for a walk.=>

স্কুলের পরে, আমরা হয় ফুটবল খেলতে বা বেড়াতে যেতে পারি।✍️এই সকল ক্ষেত্রে nor বা or এর পর যে subject থাকে সেই অনুযায়ী, verb নেই।সুতারাং এক্ষেত্রে nor I are এর বদলে nor I am সঠিক হবে

11.People has been warning in advance about the coming economic crisis.||SSC-CHSL -2021 

(b) economic crisis

(d) has been warning

(a) People

(c) in advance

✍️যেহেতু People plural Noun তাই এক্ষেত্রে has এর বদলে have হবে।✍️People has been warning=>People have been warning.

12.The venue for the wedding have not yet been finalised||SSC CGL-2020

(a) been finalised

(c) The venue

(b) have not yet

(d) for the wedding

✍️The venue এখানে singular subject তাই have এর বদলে has হবে।

13.The farmer walked beside his bulls, isn't it? SSC GD-2021

(A) did he

(B) No substitution required

(C) didn't they

(D) didn't he

✍️নিয়ম:1) sentence যদি নেগেটিভ হয় question tag positive হবে।2)  sentence যদি পজিটিভ  হয় question tag নেগেটিভ  হবে। 3) নেগেটিভ হলে Auxiliary verb টি contraction form নেবে।যেমন- are not=>aren't, did not=>didn't 4.গঠন -Auxiliary verb+pronoun?✍️এখানে   Auxiliary verb=>did (যেহেতু walked আছে)   +pronoun=>he  (যেহেতু farmer  আছে) ✍️সুতারাং সঠিক উত্তর||didn't he

14.The children were/bubbling with excitement / at the thought of / seeing sea.||SSC GD-2021

(A) bubbling with excitement

(B) seeing sea

(C) The children were

(D) at the thought of

✍️সঠিক উত্তর ||The children were bubbling with excitement at the thought of  seeing the sea.=>শিশুরা সমুদ্র দেখার চিন্তায় উত্তেজিত হয়ে উঠছিল।✍️যেহেতু বিশেষ একটি সমুদ্রের কথা বলা হয়েছে তাই sea এর আগে অবশ্যই the বসবে।

15.The examinations / will be pushed back / so that candidates get additional time/ for prepare.||SSC GD-2021

(A) The examinations

(B) will be pushed back

(C) for prepare

(D) so that candidates get additional time

pushed back=>postpone or delay an event.

প্রিপজিশনের পর Noun/pronoun /gerund নেই।কিন্তু prepare এখানে verb. সুতারাং prepare এর noun form =>preparation  বসবে।for prepare এর বদলে for preparation বসবে।


16.Its matter of great concern/ for the authorities that /despite all the efforts, / the number of patients is increasing.||SSC GD-2021

(A) despite all the efforts

(B) the number of patients is increasing

(C) for the authorities that

(D) Its matter of great concern

✍️It's =It is এর সং ক্ষিপ্ত রূপ ||যেমন =>It's always raining.=>সবসময় বৃষ্টি হচ্ছে।It's a nice car.||Cow chases away flies with its tail-গরু তার লেজ দিয়ে মাছি তাড়ায়।✍️It's matter of great concern for the authorities that despite all the efforts  the number of patients is increasing.||কর্তৃপক্ষের জন্য এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও রোগীর সংখ্যা বাড়ছে..

17.It has taking almost 1)/ a year for India 2)/ to let its pessimism  3)/ translate into fewer jobs. 4)/ No errors|| IBPS-2013

has/have /had এর পর verb এলে verb এর 3rd form আসে, সুতারাং এক্ষেত্রে  taking  এর বদলে taken হবে।


English-8

 1.Modern science have/ broken many myths/  about our food and diet /NE.

SSC -CGL-2021

Modern science singular subject তাই verb have এর বদলে has হবে।

2. Until Radha didn't call (A)/ him, he would (B)/ not come. (C)/ No error (D)

Until এর অর্থ যতক্ষন না সুতারাং এটি নিজেই নেগেটিভ। এর পর negetive নেয় না।call এর বদলে called হবে।

3. (A) If we didn't walk fast (B)we would (C) missed the train. (D) No error

we would missed এর বদলে we would miss হবে।কারন এক্ষেত্রে would model verb হিসাবে ব্যবহার হয়েছে।

4. We start early/ lest we/ shall miss the train/NE

আমরা তাড়াতাড়ি শুরু করি পাছে আমরা ট্রেন মিস করি

lest এর সাথে should ব্যবহার করা হয়।

5. Study hard (1)  / lest  / you should not  fail. / No Error

lest ----should এমনিতেই negetive সুতারাং not বাদ দিতে হবে।

6.Bad news /always / travel fast/NE

news singular uncountable noun তাই এক্ষেত্রে travel এর বদলে travels হবে।

7.Both  as well as he /are intrested to/ prepare the examination. /NE

Both ------এর পর and হয়। সুতারাং as well as এর বদলে and হবে।

8. Both me (1)/ and my sister (2)/ went to a boarding school. (3)/ No error (4)

me এর বদলে I হবে।

9. Although he (1)/ studied regularly, (2)/

his marks didn't improving. (3)/ No error

(4)

did/does/do +not এর পর verb এর base form বসে---সুতারাং এক্ষেত্রে  improving এর বদলে improve হবে।

10. Despite of minimal use of technology / they are/able to manage / everything in a simple manner/No error

Inspite of ও  Despite এর ব্যবহার সাধারনত দুটি বিপরীত ধর্মী বাক্যে যোগ করতে ব্যবহৃত হয়।

Inspite of being--- সাধারনত ব্যক্তির ক্ষেত্রে

Inspite of being a good teacher,he does not behave well.


Inspite of having ---সাধারনত বস্তুর ক্ষেত্রে

Inspite of having money, he does not spend it.

Inspite of +V-ing ----মূল verb থাকলে

Inspite of studying hard, he failed.

 inspite of এর বদলে despite বসানো যায় কিন্তু despite এর পর of আসে না। সুতারাং উপরে প্রশ্নে Despite of এর বদলে despite হবে।

11.Despite of curfew (a)/ in some areas,

minor (b)/ communal incidents. were

reported (c)/ from different areas of the

walled city. (d)/ No error (e)


walled - প্রাচীরঘেরা


Despite of এর বদলে Despite.

12.I don't think, Neha is a wiser as / Sonali, so she is not/ competent for this job. / No error.

Affirmative sentence এর ক্ষেত্রে--

Sub+verb+as+adj+as +noun..

He is as brave as a lion -সে সিংহের মত সাহসী

Sita is as beautiful as Gita-সীতা গীতার মত সুন্দর

negative sentence এর ক্ষেত্রে--

Sub+verb+not+so/as+adj+as +noun

Sita is not as tall as Gita-সীতা গীতার মতো লম্বা নয়

Sita is not so tall as Gita-সীতা গীতার মতো লম্বা নয়--


মনে রাখতে হবে যখন এক্ষেত্রে adjective ব্যবহার করা হবে তা possitive degree use করা হবে।


উপরের বাক্যে as wise as sonali হবে।

13. It's very important/ to attend / to all the classes./No error

attend -যখন কোথাও যাওয়া বা উপস্থিত থাকা বোঝায় তখন এর আগে to preposition নেয় না।

যেমন-They have been attending class every week.

attend to-take care of -যত্ন নেওয়া বোঝাতে ব্যবহত হয়।The nurse is attending  to the patient

সুতারাং এক্ষেত্রে  to attend এর বদলে attend হবে।




14. A parent has / much duties / towards his child. /No error

duty countable noun. হওয়ায় much duties এর বদলে many duties হবে।

15.Did he came / to see you / yesterday evening ?/No error

Did he came এর বদলে Did he come হবে।


16.Lalitha will go / to sister's house / in

Mumbai / this summer. CGL -2021

এখানে possessive pronoun her ব্যবহার করতে হবে। to her sister's house হবে।

17.The committee/ was divided/ on this issue/NE

​Police, Jury,mob,council,committe, audiance, team, public এগুলি গ্রুপ হিসাবে কাজ করলে singlar noun বসে কিন্তু যদি গ্রুপের লোকেদের মধ্যে মতৈনক্য দেখা দেয়, তর্ক শুরু হয় তখন plural হিসাবে কাজ করে।

যেমন-The jury were divided in their opinion.

এক্ষেত্রে members of jury বোজাচ্ছে তাই plural হয়েছে।

committe were arguing for two hours.

Police is necessary for our society.

সুতারাং এক্ষেত্রে was divided এর বদলে were divided হবে।

18.After a long wait (A) of almost 68 years, (B) the jury gave their verdict (C) on the Ayodhya feud. (D) No Error. (E)


​Police, Jury,mob,council,committe, audiance, team, public এগুলি গ্রুপ হিসাবে কাজ করলে singlar noun বসে কিন্তু যদি গ্রুপের লোকেদের মধ্যে মতৈনক্য দেখা দেয়, তর্ক শুরু হয় তখন plural হিসাবে কাজ করে।

যেমন-The jury were divided in their opinion.

এক্ষেত্রে members of jury বোজাচ্ছে তাই plural হয়েছে।

committe were arguing for two hours.

Police is necessary for our society

এক্ষেত্রে decesion দেওয়া হয়েছে যা একমত ভাবে এমন টা বোঝাচ্ছে তাই  jury  এক্ষেত্রে singular হবে এবং their এর বদলে its হবে।

19.The team were/ ordered to go/ to operation theater/NE

The team was হবে The team were এর বদলে।

20. The teacher repeatedly warned / the students not to make / noise but students / did not obey.

to make + noun কিছু করা অর্থে ব্যবহার করা হয় বিশেষ কিছু ক্ষেত্রে।

যেমন-

to make entry -প্রবেশ করা

to make a call

to make money-অর্থ উপার্জন করা

make an offer

make a mistake

make a coment..

এক্ষেত্রে make a noise হবে।















d


English-12

1. No sooner did Priya / get her report

card / when she started jumping / with joy.

SSC-CGL-2021

No sonner পর সর্বদাই than conjunction নেয়। সুতারং when এর বদলে than conjunction ব্যবহার করতে হবে।